শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:১১

চালকের প্রাণ গেল নছিমন উল্টে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নছিমন উল্টে মাদারীপুরে শাহীন (৪৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৫ মে) সকাল ৮ টার দিকে পৌরসভার খাগদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহীনের ঠিকানা এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শাহীন নামের ওই চালক নছিমন নিয়ে মাদারীপুর শহর থেকে মস্তফাপুরের দিকে যাচ্ছিলেন। তিনি খাগদী বাসস্ট্যান্ড এলাকায় আসলে হঠাৎ করে তার নছিমনটি নিয়ন্ত্রণ হারায়। নিয়ন্ত্রণ রাখতে না পারলে তার নছিমনটি উল্টে যায় এবং তিনি নছিমনের নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নিহতের লাশ বর্তমানে সদর হাসপাতালের মর্গে রয়েছে।