শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:২৫

চুরির দায়ে জরিমানা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাটি চুরি করে অবৈধভাবে বিক্রির দায়ে ঢাকার কেরানীগঞ্জে ৭ জনকে আটক করে ২ লাখ ৩ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩টি ট্রাক জব্দ করা হয়।
বুধবার (১০ মে) দুপুরে এই অর্থদণ্ড দেন কেরানীগঞ্জ দক্ষিণ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা, আমেনা মারজান।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা, আমেনা মারজান বলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাস্তা ইউনিয়নের দড়িগাঁও এলাকায় সিংহ খালের খননকৃত মাটি চুরি করে অবৈধভাবে বিক্রির অপরাধে ৭ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মাটি আনা নেওয়ার কাজে ব্যবহৃত তিনটি ট্রাক জব্দ করা হয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
পরে ট্রাক মালিকরা ভবিষ্যতে এ ধরনের অবৈধকাজে ট্রাক ভাড়া দেবেন না এবং এই মর্মে মুচলেকা দিয়ে ২ লাখ ৩ হাজার টাকা জরিমানা দেয়ার পরে মালিকের কাছে জব্দকৃত ট্রাক ও আটক শ্রমিকদের ফেরত দেওয়া হয়।