শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:২৫

শ্রমিক নিহত মাইক্রোবাস চাপায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাইক্রোবাস চাপায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ছোট দলুয়া গছ এলাকায় এক চা শ্রমিক নিহত হয়েছেন। বাংলাবান্ধা-তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কের রোববার (৭ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সফিকুল ইসলাম (৪০) আজিজনগর গ্রামের দুল্লুর ছেলে, পেশায় চা শ্রমিক।
স্থানীয়রা জানায়, সফিকুল সাইকেল চালিয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। তাকে মাইক্রোবাসচাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। দলুয়া গছ এলাকার কাছে এক নারী দুর্ঘটনার খবর তার ভাই কামালকে ফোনে জানান। তার ভাই কামাল ৯৯৯-এ কল দিলে পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।
হাইওয়ে পুলিশের এসআই রেজাউল জানান, মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।