শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:২৫

মাস্টার প্যারেড অনুষ্ঠিত বরিশাল মেট্রো পলিটন বিএমপি’র।

ডেইলি ক্রাইম বার্তা : জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বিএমপি’র মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয় আজ ৮ মে সোমবার সকাল ০৮ টায় বরিশালে।
প্যারেড পরিদর্শন করেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফিন্যান্স ও ক্রাইম এন্ড অপারেশন) জনাব, আবু আহাম্মদ আল মামুন মহোদয়।
প্যারেড পরিদর্শন কালে তিনি অফিসার-ফোর্সদের প্যারেড, সার্বিক শৃঙ্খলা ও ড্রেসরুলস এর বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় তিনি পেশাদারিত্ব, উত্তম ব্যবহার, নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও প্যারেড অনুশীলন এর উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় বিএমপি’র সকল শীর্ষ কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”