ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি বাসার তালা ভেঙে গাজীপুর সদর উপজেলায় আশরাফুল আলম (২৫) নামে এক গার্মেন্টস শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় নিহতের মা-বাবা পলাতক রয়েছেন।
শনিবার রাত ৯ টায় সদর উপজেলার বাঘের বাজার শিরিরচালা এলাকায় স্থানীয় একটি ভাড়া বাসার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আশরাফুল নেত্রকোনার মোহনগঞ্জ থানার কানুহারী গ্রামের ওমর ফারুকের ছেলে। সে মা-বাবার সঙ্গে স্থানীয় একটি বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন।
জয়দেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল চন্দ্র সরকার জানান, শিরিরচালা এলাকার স্থানীয় একটি ভাড়া বাসার একটি কক্ষ থেকে গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এসময় নিহত আশরাফুলের মা-বাবার পলাতক আছেন বলে জানান তিনি। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।