শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩৩

টাকা ছিনতাই।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রকাশ্যে ব্যারিকেড দিয়ে কক্সবাজারের রামুর চাকমারকুলে মহাসড়কে গরুর গাড়ি গতিরোধ করে দুই ব্যবসায়ীর প্রায় ২০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি, ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে অতর্কিত হামলা চালিয়ে চকরিয়ার গুরু ব্যবসায়ী সালাউদ্দিনের কাছ থেকে সাড়ে ১৭ লাখ এবং আবদুল কাদেরের নামের আরেকজনের ১লাখ ৮০ হাজার টাকা দুবৃর্ত্তরা ছিনিয়ে নিয়েছে।
বুধবার (৩ মে) রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চাকমারকুলের ডেইঙ্গাপাড়া এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই দুই ব্যবসায়ী জানান, স্থানীয়দের মাধ্যমে এসব দুষ্কৃতীকরাদের চিহৃত করেছেন তারা।