শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৪১

মোটরসাইকেল আরোহী নিহত সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন যশোরের কেশবপুর উপজেলায়। সোমবার রাত ৮টার দিকে কেশবপুর-চুকনগর মহাসড়কের বুজতলা নামক স্থানে দুই মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার বেতগ্রামের আবদুল মান্নানের ছেলে জাহাঙ্গীর জোয়াদ্দার (৪৫), তার ছেলে মোস্তাইন (১২) এবং একই উপজেলার মালঞ্চী গ্রামের আবদুস সাত্তারের ছেলে মোস্তফা (২২)।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মফিজুল ইসলাম জানান, রাত ৮টার দিকে যশোরের কেশবপুর-চুকনগর মহাসড়কের বুজতলা নামক স্থানে দুই মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। আরেকজনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে পরে সেখানেই তিনি মারা যান। নিহতদের মধ্যে বাবা-ছেলে রয়েছেন। লাশগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।