শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৪১

গলা কাটা লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রেশাদ আকবর প্রত্যয় নামে ঢাকা রাজধানীর পল্লবীতে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার মিরপুর ১২ নম্বর সি ব্লক ২ নম্বর রোডের একটি বাড়িতে ঘটনাটি ঘটে।
নিহত রেশাদ আকবর প্রত্যয় বনানীর ১১ নম্বর রোডের একটি বায়িং হাউসে কর্মরত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, ভিকটিম রেশাদ আকবর প্রত্যয় ওই বাড়ির ৩য় তলায় ব্যাচেলর ভাড়াটিয়া হিসেবে থাকতেন। তার সঙ্গে আরও তিনজন ব্যাচেলর একই ফ্ল্যাটে থাকতেন। শনিবার সকাল ৮টা ১০ মিনিটে ভিকটিমের এক রুমমেট পাশের রুমে গোংগানির শব্দ পেয়ে বাড়ির মালিককে খবর দেন। এর পর পুলিশ ঘটনাস্থলে এসে গলাকাটা অবস্থায় লাশ উদ্ধার করে।
নিহতের এক আত্মীয় জানান, প্রত্যয়ের একটু মানসিক সমস্যা ছিল। কিছু দিন আগে তিনি গ্রামের বাড়ি যশোর গিয়েছিলেন। ওই সময় তিনি বাড়ি থেকে ঢাকায় আসতে চাননি। জোর করে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
পল্লবী থানার ওসি জনাব, পারভেজ ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভিকটিম নিজে গলা কেটে আত্মহত্যা করেছে।
বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে।