শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৪১

দুই বাসের মু‌খোমু‌খি সংঘর্ষ বরিশালের বাকেরগঞ্জে।

ডেইলি ক্রাইম বার্তা : বরিশাল-পটুয়াখালী মহাসড়কে ব‌রিশাল বাকেরগঞ্জে দুই বাসের মুখোমু‌খি সংঘর্ষে ১৯ জন যাত্রী আহত হয়েছে। ২৯ এপ্রিল সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার আউলিয়াপুর স্বমিল ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে কোনো নিহতের খবর পাননি বলে জা‌নিয়েছেন বাকেরগঞ্জ থানা পুলিশ। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ‌র্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে পরিবহনের এক‌টি বাস পটুয়াখালীর দিকে যা‌চ্ছিল। অপর‌দিকে, পটুয়াখালী থেকে এক‌টি বাস ব‌রিশালের দিকে যাচ্ছিল। পথের মধ্যে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর নামক স্থানে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির অন্তত ১৯ জন যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনার কারণে সড়কের দুই পাশে শতাধিক গাড়ি ঘণ্টাখানেক আটকা পরে।
বাকেরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জনাব, এস এম মাকসুদুর রহমান জানান, দুর্ঘটনায় নিহতের কোনো তথ্য পাওয়া যায়‌নি, আর আহতদের হাসপাতালে ভ‌র্তি করা হয়েছে। এছাড়া তাৎক্ষণিক উদ্ধার অ‌ভিযান চা‌লিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”