ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত যানজট ভোগান্তি ছিল নিয়মিত ঘটনা। কিন্তু সকল হিসেব-নিকেশ পাল্টে গেছে এবারের ঈদ যাত্রায়। ভোগান্তিমুক্ত স্বস্তিদায়ক ফেরায় টাঙ্গাইলের পুলিশ প্রশাসন ভাসছে প্রশংসায়। বদলে গেছে মহাসড়কের চিরচেনা সেই দৃশ্যপট।
উত্তরবঙ্গের প্রবেশদ্বার টাঙ্গাইলের এলেঙ্গা বাসস্ট্যান্ড দিয়ে কমপক্ষে ২৩ জেলার যানবাহন চলাচল করে। প্রতিদিন গড়ে ১৮/২০ হাজার গাড়ি সেতু দিয়ে পারাপার হয়ে থাকে। কিন্তু ঈদে এর সংখ্যা দুই থেকে ৩ গুণ বেড়ে যায়।
এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকী বলেন, ঈদে ঘরমুখো জনগণের ভোগান্তি হয়নি বললেই চলে। এ কারণে অবশ্যই পুলিশ প্রশাসনের প্রসংশা করতে হবে।
টাঙ্গাইলের পুলিশ সুপার জনাব, সরকার মোহাম্মদ কায়সার বলেন, অন্য যেকোনো বারের তুলনায় এবার ঈদে স্বস্তিতে মানুষ বাড়ি ফিরেছে। পুলিশের ৭ শতাধিক সদস্য রোদে পুড়ে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ ভোগান্তিমুক্ত ঈদযাত্রা হয়েছে।