ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে কক্সবাজারের টেকনাফে স্বর্ণালংকার ও ইয়াবাসহ মো. কাশেম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার টেকনাফের লেজির পাড়ার বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক কাশেম টেকনাফ সাবরাংয়ের লেজির পাড়া গ্রামের আব্দু শুক্কুর ছেলে।
এ তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আব্দুল হালিম বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান এনে ইদ্রিস নামের এক ব্যক্তির বাড়িতে মজুদ রাখা হয়। খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় বাড়ি তল্লাশি করে ৭০ হাজারটি ইয়াবা, ২০ ভরি স্বর্ণালংকার ও মাদক বিক্রির প্রায় দেড় লাখ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে কাশেমকে আটক করা হয়।
ওসি আরও বলেন, অভিযানের সময় ইয়াবা ব্যবসায়ী ইদ্রিস পালিয়ে যান।