শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:২৩

সরকারি চাল জব্দ নেত্রকোনায়।

ডেইলি ক্রাইম বার্তা : ৯৭ বস্তা, প্রায় ৪ হাজার ৯০০ কেজি চাল নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের বোডের বাজারে জব্দ করেন প্রশাসন।
গোপন সংবাদে বোডের বাজার ইউনিয়নের পাশের এক দোকানে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।
জানা গেছে, আসন্ন ঈদ উপলক্ষে উপজেলার ইউনিয়ন সমূহের গরিব-অসহায় ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সদর উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদের পাশের একটি দোকানে ভিজিএফের চাল মজুদ রাখা আছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৭৩ টি সরকারি বস্তা খালিসহ বিভিন্ন বস্তায় ৪ হাজার ৯শত কেজি ভিজিএফের চাল পাওয়া যায়। অভিযানের সময় মজুদকারী চালের ব্যবসায়ীকে পাওয়া যায়নি।
এ অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী অফিসার জনাবা, মাহমুদা আক্তার। জব্দ করা চাল পরিষদে চেয়ারম্যানের জিম্মায় জমা রাখা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাবা, আকলিমা আক্তার, সদর মডেল থানা অফিসার ইনচার্জ লুৎফুল হক, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ফারাস দিলীপ প্রমুখ।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”