শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:২৩

দুইজন ইয়াবাসহ গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কুখ্যাত দুই নারী মাদক ব্যবসায়ীকে রাঙ্গুনিয়ায় গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের লিচুবাগানের একটি বিউটি পার্লার থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ২ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- পার্লারের স্বত্ত্বাধীকারী মুন্নি বেগম (৩২) এবং তার সহযোগী একই এলাকার আবু ইউসুফের মেয়ে রূপা আক্তার ওরপে আমেনা (২০)।
তারা মূলত পার্লারের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় চালাতো বলে জানিয়েছে পুলিশ। একইদিন রাতে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
রাঙ্গুনিয়া থানার ওসি জনাব, মো. মাহবুব মিলকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রঘোনা লিচুবাগান এলাকার একটি বিউটি পার্লারে অভিযান চালালে তারা পালানোর চেষ্টা করে। অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী পার্লারের পরিচালক মুন্নী ও তার সহযোগী আমেনাকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মাদক ব্যবসার কথা স্বীকার করে এবং তাদের শয়নকক্ষের খাটের নিচ থেকে ৭টি নীল রঙের জিপারের প্যাকেটে রক্ষিত প্রায় দুই হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। তারা এসব মাদক বিক্রির উদ্দেশ্যে রাখার কথা স্বীকার করেছে।
ওসি জনাব, মাহবুব মিলকী আরও বলেন, জিজ্ঞাসাবাদে তারা পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেন।