শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:২৩

রোহিঙ্গা যুবক আটক ইয়াবা এবং বিয়ারসহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিজিবি’র জওয়ানদের পৃথক তিন অভিযানে কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে ২লাখ ১০হাজার পিস ইয়াবা ও ৩৬০ক্যান বিয়ার উদ্ধার করেছে। এ সময় এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সংবাদ সন্মেলনে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের নবাগত অধিনায়ক লেঃ কর্নেল জনাব, মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস)।