শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:২৩

অন দ্যা স্পট ডিলিং লাইসেন্স বিতরণ ফরিদপুরে।

ডেইলি ক্রাইম বার্তা : অন দ্যা স্পট ডিলিং লাইসেন্স বিতরণ করা হয়েছে, সেবা সহজীকরন ও জনগনের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষে ফরিদপুরের নগরকান্দায়। নগরকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে ১১ এপ্রিল মঙ্গলবার দুপুর ১ টার সময় উপজেলার তালমা ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠানটি শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিপুল চন্দ্র দাস, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেন, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন সহ স্থানীয় গন্যমান্য ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”