শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৩৭

ধর্ষণের অভিযোগে গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মানসিক প্রতিবন্ধি (২১) এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে গাজীপুরের কালীগঞ্জে। এতে জড়িত থাকার অভিযোগে মাসুদুর রহমান হৃদয় (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
এ ঘটনায় শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ভূক্তভোগী প্রতিবন্ধি নারীর বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরে সেই মামলায় ওইদিন দিবাগত রাতে অভিযুক্ত হৃদয়কে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। এদিকে, ভূক্তভোগী প্রতিবন্ধি নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৮ এপিল) দুপুরে গ্রেফতারকৃত হৃদয়কে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার জনাব, উখিং মে।