ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চট্টগ্রাম থেকে উত্তরাঞ্চলের রংপুর বিভাগের সৈয়দপুরের উদ্দেশ্যে আসছিল একটি ট্রাক।
অভিযান চালিয়ে সেই ট্রাক থেকে ১৫ হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর বিভাগীয় গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন, মাদক ব্যবসায়ী মো. ইকবাল হোসেন ও ট্রাক চালক আরিফ হোসেন পাপ্পু।
ইকবাল হোসেন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার বশিদপুর গ্রামের বাসিন্দা। অপর দিকে ট্রাক চালক পাপ্পু বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার বাসিন্দা।
শুক্রবার ৭ এপ্রিল পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের হ্যাচারী মোড়ে অভিযান চালিয়ে মাদকের চালানটি আটক করা হয়।
আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে ইয়াবা ও ট্রাকসহ পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. সাকিব সরকার বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করেছেন।