শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৩৭

মোটরসাইকেল আরোহী নিহত ট্রাকের ধাক্কায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকের ধাক্কায় যতীন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন, আর এ ঘটনা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। এতে কৃষ্ণ মোহন রায় ও বিশ্বাস নামে অপর দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার লোহাগাড়া বাজার এলাকার ধূপড়ী ঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত যতীন উপজেলা ভোমরাদহ ইউনিয়নের ভোমরাদহ মালিপাড়া গ্রামের খরগের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব, জাহাঙ্গীর আলম। স্থানীয়দের বরাতে ওসি জানান, ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জ যাওয়ার সময় ট্রাকটি মোটরসাইকেলটিকে মুখোমুখি ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন ও আহত হন আরো দুইজন। আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।