শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৪৫

মরদেহ উদ্ধার অজ্ঞাত ব্যক্তির।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অজ্ঞাত এক ব্যক্তির(৪৬) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ, আর এ মরদেহ উদ্ধার করা হয়েছে পাবনার সুজানগর উপজেলার পদ্মা নদী থেকে।
বুধবার রাত ১০টার দিকে উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের পদ্মা নদীর নৌঘাটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জেলেরা রাতে পদ্মা নদীতে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করেন।
সুজানগর থানার ওসি জানান, মরদেহের পরিচয় উদঘাটনের চেষ্টা করছে পুলিশ। প্রাথমিকভাবে ওই ব্যক্তির শরীরে কোন ধরণের আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।