শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৪৫

আসামি গ্রেপ্তার ধর্ষণ মামলার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় বরগুনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. মজিবুর রহমান খানকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে বরিশাল নগরের রুপাতলীস্থ র‌্যাব-৮ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন অধিনায়ক জনাব, লে. কর্নেল মাহমুদুল হাসান।
এর আগে র‌্যাব-৮ ও র‌্যাব-১০ এর যৌথ অভিযানে রাজধানী ঢাকার মিরপুর এলাকা থেকে মো. মজিবুর রহমান খানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. মজিবুর রহমান খান বরগুনা উপজেলার বেতাগী থানাধীন খাড়াকান্দা এলাকার মতিউর রহমান খানের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরগুনা জেলার বেতাগী থানায় হাস্তান্তর করা হবে। র‌্যাব-৮ এর সিপিএসসি কোম্পানির অধিনায়ক (উপ-পরিচালক) মেজর জনাব, মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, গ্রেপ্তার মো. মজিবুর রহমান খান বেসরকারি একটি ‍ওষুধ কোম্পানিতে চাকরি করেন। এ সংবাদ সম্মেলনে র‌্যাব-৮ এর সিনিয়র সহকারি পরিচালক জনাব, রবিউল ইসলামসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।