শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৪৫

পলাতক আসামি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১৩ মামলার পলাতক আসামিকে নোয়াখালী সেনবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত আসামির নাম মামুনুর রশিদ প্রকাশ জুয়েল (৩৮)।
ঢাকার ওয়ারি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েলের বিরুদ্ধে আদালতে চেকের ১৩টি মামলা রয়েছে এবং সেই মামলার মধ্যে ৮টিতে ৫ বছর ৩ মাসের সাজা ও ৫টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
মঙ্গলবার (০৪ এপ্রিল) সন্ধ্যায় সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) জনাব, ইকবাল হোসেন পাটোয়ারী নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ মামলার পালাতক আসামি জুয়েলকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জুয়েল সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের পশ্চিম ইয়ারপুর গ্রামের বাসিন্দা।
তিনি আরও বলেন, জুয়েল এতদিন গ্রেফতার এড়াতে পালিয়ে ছিলো। সে ১ কোটি ১ লাখ ৯৫ হাজার টাকার অর্থদণ্ডে দন্ডিত। জুয়েলকে জেলহাজতে পাঠানো হয়েছে।