শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৪৫

টিসিবি ডিলারদের প্রতি নগরকান্দায় হুশিয়ারী বার্তা।

ডেইলি ক্রাইম বার্তা : ৩ এপ্রিল উপজেলা পরিষদ হলরুমে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় উপজেলার টিসিবির পন্য বিক্রয়কারী ২৪ জন ডিলারদের সাথে আলাপচারিতায় হুশিয়ারি বার্তা জানিয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার জনাব, মোঃ মঈনুল হক। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ডিলারদের টিসিবির পন্য বিতরণে ওজনে কম ও অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে জরুরী ভাবে মিটিং তলব করেন। জরুরী সভায় ২৪ জন টিসিবির ডিলার উপস্থিত ছিলেন। তাদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব, মোঃ মঈনুল হক হুশিয়ারি বার্তায় বলেন যে টিসিবির পন্য বিতরণে কোন প্রকার অনিয়ম হলে তাদের ডিলার সীপ বাতিল করা হবে।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”