ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দশম শ্রেণির এক ছাত্রী (১৭) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এবং এ অভিযোগ উঠেছে গাজীপুর মহানগরের টঙ্গীর সাতাইশ পূর্বপাড়া এলাকায়। শনিবার ১ এপ্রিল গভীর রাতে ভুক্তভোগীর বাবা টঙ্গী পশ্চিম থানায় দুজনকে আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরেক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
জানা গেছে, শুক্রবার রাত ৯টার পর ধর্ষণের ঘটনা ঘটে এবং পরদিন শনিবার রাতে পুলিশ এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতের নাম সাব্বির মাহমুদ (২০)। তিনি ময়মনসিংহের পাগলা থানার দুবাশিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। ভুক্তভোগী স্কুলছাত্রী স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ে।
টঙ্গী পশ্চিম থানার ওসি জনাব, শাহ আলম জানান, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ এসেছে। গভীর রাতে মামলার পর আটক সাব্বিরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আরেক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।