শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:০১

গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গাঁজা ও নগদ টাকাসহ টঙ্গীর পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। রবিবার (২৬) মার্চ রাতে পুলিশ এই তথ্য জানায়।
পুলিশ জানায়, টঙ্গী পশ্চিম থানাধীন সেনা কল্যাণ ভবনের সামনে পাকা রাস্তার ওপর মাদক কারবারিরা গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান পরিচালনা করেন। তাৎক্ষণিকভাবে মাদক কারবারি তিনজনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, জুয়েল (৪০), ইয়াাসিন (২৫) ও আনোয়ার (৪৫)। আসামিদের কাছ থেকে পুলিশ এক কেজি গাঁজা ও নগদ ৪৭০ টাকা উদ্ধার করেন।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।