শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:০৭

চুরির ঘটনায় আটক চোর চক্র।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সুড়ঙ্গ করে চুরির ঘটনায় মাগুরা শহরে ২৪ ঘণ্টার মধ্যে জড়িত আন্তঃজেলা চোর চক্রের ছয় সদস্যকে আটক এবং ২২ ভরি স্বর্ণ ও ২৯০ ভরি রুপা উদ্ধারের দাবি করেছে মাগুরা পুলিশ।
পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাগুরার পুলিশ সুপার জনাব, মো: মশিউদ্দৌলা রেজা এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানান, স্বর্ণের দোকান চুরিতে জড়িত আন্তঃজেলা চোর ও ডাকাত দলের ছয় সদস্যকে সিসিটিভি ক্যামেরার সহায়তায় ও উন্নত প্রযুক্তির মাধ্যমে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মিরাজুল ইসলাম (৪৫), আবুল হাসান (৫২), মিন্টু শেখ (২৫), মামুন (৫০), ইয়াছিন (৫০) এবং মেহেদী হাসান (৪৮)। তাদের প্রত্যেকের নামে বিভিন্ন থানায় বিভিন্ন মামলা রয়েছে।