ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : র্যাবের হাতে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও তিনটি ম্যাগজিনসহ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আব্দুস সালাম(২৭) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। গতকাল রবিবার রাত সাড়ে ৮টার দিকে কানসাট ইউনিয়নের গোপালনগর মোড় বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালায় র্যাব। অভিযানে হাতেনাতে গ্রেপ্তার হয় সালাম। সে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার রসুলপুর বিহারীপাড়া এলাকার মৃত সলেমানের ছেলে। সালামের বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবসার অভিযোগ এনেছে র্যাব।
আজ সোমবার (২০মার্চ) চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানটি চালানো হয়। গ্রেপ্তার সালাম সৈয়দপুরের বাসিন্দা। সে অবৈধ অস্ত্র সংগ্রহের উদ্দেশ্যে শিবগঞ্জের সীমান্ত এলাকায় যায়। সীমান্ত হতে অস্ত্র সংগ্রহ করে নিজ গন্তব্যে ফেরার সময় তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে বলেও র্যাব জানিয়েছে। অভিযানে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার জনাব, রুহ-ফি-তাাহমিন তৌকির ও উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার জনাব, আমিনুল ইসলাম।