ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রাইভেট কার ভর্তি ভারতীয় শাড়ি ও থ্রিপিসসহ কুমিল্লায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ১৮ মার্চ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন এলাকায় ভারত থেকে চোরাই পথে আসা এসব মালামালগুলো উদ্ধার করা হয় বলে জানান কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, দেবাশীষ চৌধুরী।
গ্রেপ্তারকৃত যুবক মিজানুর রহমান (৩২) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মুড়াপাড়া গ্রামের বাসিন্দা।
শনিবার সন্ধ্যায় ওসি জনাব, দেবাশীষ চৌধুরী জানান, দুপুরে অভিযানকালে প্রাইভেট কারে থাকা ৬০টি ভারতীয় থ্রিপিস এবং ২৮টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে। এ সময় গাড়িতে থাকা চালক পুলিশ দেখে গাড়ি রেখে পালিয়ে গেছে। তবে বহনকারী মিজানুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করেছে।
ভারতীয় এসব মালামালের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে চোরাচালানের মামলা দায়ের করা হয়েছে। তাকে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।