শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:২১

মাদক ব্যবসায়ী ইয়াবাসহ গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২০০০ পিস ইয়াবাসহ যশোরের শার্শা হতে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ক‌রে‌ছে র‌্যাব। এক প্রেস‌ব্রিফিং এ র‌্যাব ব‌লেন, গোপন সংবা‌দের মাধ্যমে অ‌ভিযান চা‌লি‌য়ে তাদের গ্রে‌ফতার কর‌তে সক্ষম হ‌য়ে‌ছে। র‌্যাব আরও ব‌লেন, সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনা রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে র‌্যাব জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ১৬ মার্চ ২০২৩ তারিখ র‌্যাব-৬, (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, যশোর জেলার শার্শা থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ রাতে যশোর জেলার শার্শা থানাধীন নাভারন এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ রজ্জব আলী (৫২) ও মোঃ জুয়েলকে (২৬) গ্রেফতার করেন।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে এবং আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।