শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৩৫

পুলিশ বদ্ধপরিকর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে : আইজিপি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যেকোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশ বদ্ধপরিকর, বলেছেন, পুলিশ মহাপরিদর্শক জনাব, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বাংলাদেশ পুলিশ একটি শত বছরের পুরনো প্রতিষ্ঠান, যারা আইনশৃঙ্খলা রক্ষায় তাদের দায়িত্ব সফলতার সাথে পালন করছে।
মঙ্গলবার বিকালে পটুয়াখালী জেলা পুলিশ লাইন্সে পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নেয়ার পর থেকে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। দেশে আইনশৃঙ্খলা স্থিতিশীল রয়েছে। ফলে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হয়েছে। আমাদের মাথাপিছু আয় বেড়ে প্রায় তিন হাজার ডলার হয়েছে এবং সমাপনী বক্তব্য দেন পটুয়াখালীর পুলিশ সুপার জনাব, মো. সাইদুল ইসলাম।