শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৩৫

সড়ক দুর্ঘটনায় একজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সিলেট-জকিগঞ্জ সড়কে আশিক উদ্দিন (২৭) নামে এক যুবক নিহত এবং আরেকজন গুরুতর আহত হন।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের বারহাল ইউনিয়ন এলাকার বটরতলের কাছাকাছি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক উদ্দিন কানাইঘাট উপজেলার বড় চাতল গ্রামের সামছউদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, বটরতলের কাছাকাছি স্থানে ট্রাকের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গাড়িচালককে গাড়ির ভেতর থেকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেছে। আর ঘটনাস্থলেই মারা যান আশিক উদ্দিন।
জকিগঞ্জ থানা পুলিশের এসআই জাহেদ হোসেন জানান, পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত করতে পুলিশ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।