শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৭

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বরিশালের গৌরনদীতে।

ডেইলি ক্রাইম বার্তা : জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩ অনুষ্ঠিত হয়েছে বরিশালের গৌরনদীতে। স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময় – এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ গৌরনদী’র আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
১০ মার্চ শুক্রবার সকালে উপজেলা থেকে র‍্যালী বের হয়ে প্রধান সড়ক পদক্ষিন করে পরে উপজেলা হলরুমে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার জনাব, আশিষ কুমার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব,উপজেলা ফায়ার সার্ভিসের লিডার মোঃ মুহিদুল ইসলাম, আনন্দ টিভি বরিশাল বিভাগীয় ব্যরুচীফ কাজী আল-আমীন, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হাসান মাহমুদ, উপজেলা মানবাধিকার ইউনিটির সভাপতি আবদুছ ছালেক মামুন, গৌরনদী উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালক ফারুক হোসেন টিপু সহ অন্যান্যরা।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”