শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৭

শ্রমিকদের মাঝে ফরিদপুর নগরকান্দায় ফার্স্ট এইড বক্স ও দূর্মুস বিতরণ।

ডেইলি ক্রাইম বার্তা : এল জি ইডি প্রকল্পের অধিনে ফরিদপুরের নগরকান্দায় আর ই আর এমপি শ্রমিকদের মাঝে ফার্স্ট এইড বক্স ও দূর্মুস বিতরণ করা হয়েছে। ৯ মার্চ বৃহস্পতিবার নগরকান্দা উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় এল জি ইডি অফিসের সামনে এসকল প্রকল্পের সভাপতি ও দলের প্রধানদের হাতে সুরক্ষা মাক্স, স্যাভলন, টেপ, সেলাইন, ঔষধ, তুলা সহ ফার্স্ট এইড বক্স ও কাজের জন্য একটি দূর্মুস দেওয়া হয়। উপজেলার ৯ টি ইউনিয়নে আর ই আর এমপি প্রকল্পের ৯ টি দলের মোট ৯০ জন নারী শ্রমিকদের জন্য এসকল প্রয়োজনীয় জিনিস বিতরণ করা হয়। ৯ টি দলের দুটি করে মোট ১৮ টি বক্স ও ৯ টি দূর্মুস বিতরন করা হয়। বিতরণ কালে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জনাব, মোঃ মঈনুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, উপজেলা প্রকৌশলী মোশাররফ হোসেন ও এল জি ইডি অফিসের সিও আব্দুল মান্নান।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”