শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৫৭

এক ব্যবসায়ী নিহত সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় যশোরের চৌগাছায় ইব্রাহীম হোসেন (৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার (৩ মার্চ) রাত ৯টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের বাটিকামারি মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ইব্রাহীম পৌর শহরের কুঠিপাড়া গ্রামের ইউছুফ আলীর ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী।
গুরুতর আহত হয়েছেন ইব্রাহিমের কারখানার রংমিস্ত্রি জাহাঙ্গীর হোসেন (২৮)। তিনি পৌরশহরের কুঠিপাড়া গ্রামের মরহুম বাক্কী আলীর ছেলে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নেন। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত কিচিৎসক ইব্রাহিম হোসেনকে মৃত ঘোষণা করেন। আর জাহাঙ্গীর হোসেন বর্তমানে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি রয়েছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, সাইফুল ইসলাম সবুজ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।