ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) চট্টগ্রামে কিশোর অপরাধী চক্রের (কিশোর গ্যাং) সাতজনকে আটক করেছেন। আটক হওয়া সবাই চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। তাদের মদদদাতা হিসেবে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর চকবাজারে বালি আর্কেড শপিং সেন্টারের সামনে থেকে সাত কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বয়স ১৬-১৭ বছরের মধ্যে। তারা ‘ডট গ্যাং’ কিংবা ‘ডট সুপ্রিমেসি’ নামের একটি দলের হয়ে সক্রিয়।
এ অভিযানে নেতৃত্ব দেন র্যাবের চট্টগ্রাম জোনের সদর কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মাহফুজুর রহমান।