ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কিশোরগঞ্জের মিঠামইন সফরে আসছেন প্রায় দুই যুগ পর আজ মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ দুপুরে মিঠামইন সদরের কামালপুরে রাষ্ট্রপতি জনাব, মো. আবদুল হামিদের পৈতৃক বাড়িতে মধ্যাহ্নভোজে যোগ দেবেন।
রাষ্ট্রপতির বড় ছেলে ও কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য জনাব, রেজওয়ান আহাম্মদ তৌফিক এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, ইতোমধ্যে রাষ্ট্রপতি মিঠামইনে চলে এসেছেন। মাননীয় প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ পৌঁছেই প্রথমে বীর মুক্তিযোদ্ধা জনাব, মো. আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করবেন।
পরে তিনি রাষ্ট্রপতি জনাব, মো. আবদুল হামিদের আমন্ত্রণে কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন সদরের কামালপুরে রাষ্ট্রপতির পৈতৃক বাড়িতে মধ্যাহ্নভোজে যোগ দেবেন। মধ্যাহ্নভোজ শেষে প্রধানমন্ত্রী যোগ দেবেন আওয়ামী লীগের জনসভায়।