ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিজ বাড়ি থেকে ২৮ বছর বয়সী সিলেটের ওসমানীনগর উপজেলায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকেলে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত আলী আকবর ওসমানীনগর উপজেলার উত্তর মজলিশপুর গ্রামের তাজপুর ইউনিয়নের বাসিন্দা ফারুক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, রোববার দুপুরে তাকে নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে তার লাশ উদ্ধার করেন।
ওসমানীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সুবিনয় বৈদ্য জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।