শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:২৩

মরদেহ উদ্ধার এক বৃদ্ধের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা সুনামগঞ্জের মধ্যনগরে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের শ্রীপুর গ্রামের ছরা নদীর পার থেকে ওই বৃদ্ধের মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে ওই এলাকায় নাম পরিচয়হীন মানসিক ভারসাম্যহীন লোকটি এলোমেলো ভাবে ঘুরাঘুরি করতেন। মানুষ যা দিত তাই তিনি খেতেন। সকালে ওই বৃদ্ধের মরদেহ বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের শ্রীপুর গ্রামের ছরা নদীর পারে পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।
মধ্যনগর থানার ওসি জনাব, মো. জাহিদুল হক বলেন, সকালে খবর পাওয়ার সাথে সাথে ফোর্স পাঠিয়ে ওই মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।