ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইয়াবাসহ একজনকে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় গ্রেফতার করেছে পুলিশ। বিশেষ অভিযানের সময় জ্যোতিষ মেম্বারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার রুবেল আহাম্মদ (২৫) রাঙামাটির সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের আবদুল হান্নানের ছেলে। তিনি পানছড়ির পাইলট ফার্ম এলাকায় বাস করেন। এলাকায় তিনি জামাই রুবেল নামে পরিচিত।
জানা যায়, বিশেষ অভিযানে দায়িত্ব পালন করার সময়ে জ্যোতিষ মেম্বারপাড়া এলাকা থেকে রুবেলকে গ্রেফতার করা হয়। আটকের পর তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে দুইটি প্যাকেটে মোড়ানো ২৬টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. হারুনুর রশিদের দিক-নির্দেশনায় এ অভিযানে নেতৃত্বে ছিলেন উপপরিদর্শক এসআই মুহিউদ্দিন ও এএসআই শ্যামল কুমার সাহা।
এ ব্যাপারে পানছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
পানছড়ি থানার ওসি জনাব, হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।