শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:২৩

তক্ষকসহ চক্র গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তিনটি তক্ষকসহ বরগুনায় চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকালে বরগুনা পৌরসভার শহীদ স্মৃতি সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বরগুনা সদরের বুড়িরচর ইউনিয়নের সুশীল বিশ্বাস, আবুল বাশার, আয়লা পতাকাটা ইউনিয়নের মো. নুর ইসলাম, কেওড়াবুনিয়া ইউনিয়নের সাইফুল ইসলাম রানা ও নাসির উদ্দিন।
বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি জনাব, মো. আব্দুল হক।
তিনি বলেন, ডিবি পুলিশ ক্রেতা সেজে তক্ষক বিক্রি চক্রের ৫ সদস্যকে আটক করেছে। তাদের আজ বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে। বন বিভাগের মাধ্যমে তক্ষক ৩টি বনে অবমুক্ত করা হবে।