শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৩৩

ধর্ষণের অভিযোগে গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : টাকা ধার দেওয়ার কথা বলে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডেকে এনে ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ উঠেছে সৎ মামার বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ভাগ্নি। মামলা দায়ের পর অভিযুক্ত মামা আশরাফ মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে এসব তথ্য জানান গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. ইজার উদ্দিন। তিনি বলেন, সকালে আশরাফ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
আশরাফ মিয়া গোবিন্দগঞ্জ পৌরশহরের পান্থাপাড়া কানিপাড়া দুর্গাপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি ভুক্তভোগি নারীর সম্পর্কে সৎ মামা হন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. ইজার উদ্দিন আরও বলেন, ধর্ষণের আলামত সংগ্রহের জন্য ভিকটিমকে গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।