শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৪৩

দাম কমেছে পেঁয়াজের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে পাঁচ টাকা। সপ্তাহ শেষ হতেই শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিক্রি হচ্ছে ২০ টাকা দরে। পেঁয়াজ বিক্রেতারা জানান, ভারত থেকে পেঁয়াজের আমদানি বেড়ে যাওয়ায় কমেছে বর্তমান পেঁয়াজের দাম।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মো. সোবহান মিয়া বলেন, এক সপ্তাহ আগে ভারতীয় পেঁয়াজ ২৫ টাকা দরে কিনেছিলাম। শুক্রবার কিনলাম ২০ টাকা কেজি দরে।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা তাহের আলী জানান, গেল সপ্তাহে ভারতীয় ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি করেছি কেজিপ্রতি ২৫ টাকা দরে। আমদানি বাড়ায় ভারতীয় পেঁয়াজের দাম কমেছে। আজ বিক্রি করছি ২০ টাকা দরে। আর দেশি পেঁয়াজ বিক্রি করছি ২৫ টাকা দরে।