ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মানসিক ভারসাম্যহীন এক যুবকের (৪০) মৃত্যু হয়েছে পানিতে ডুবে, আর এ ঘটনা সিলেটের জকিগঞ্জে ফুলতলী ছাহেব বাড়ির পুকুরে এবং তার নাম খছরু মিয়া।
রোববার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। খছরু সিলেটের বিশ্বনাথ উপজেলার লালাবাজার এলাকার বেতসান্দি গ্রামের মাস্টার সামছুদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ওসি জনাব, মো. মোশাররফ হোসেন। তিনি বলেন, খছরু মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার স্ত্রী, বড় ভাইসহ পরিবারের সদস্যরা তাকে নিয়ে রোববার সিলেটের বিভিন্ন মাজার জিয়ারতে বের হন। বিকালের দিকে ফুলতলী ছাহেব (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে ফুলতলী ছাহেব বাড়িতে আসেন। সন্ধ্যার দিকে খছরু মিয়া ছাহেব বাড়ির পুকুরে গোসল করতে নেমে সাঁতার কেটে মাঝপুকুরে যাওয়ার পর হঠাৎ ডুবে যান এবং তার মৃত্যু ঘটে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।