শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৪৪

ব্যবসায়ী প্রতিষ্ঠানে জরিমানা বরিশালের গৌরনদীতে।

ডেইলি ক্রাইম বার্তা : ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের তদারকিমূলক অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে বরিশাল জেলার গৌরনদী বাসস্ট্যান্ডে রবিবার ১২ ফেব্রুয়ারী সকালে ০৬ টি ব্যাবসা প্রতিষ্ঠানকে ১৯,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা বলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক বরিশাল মহোদয়ের নির্দেশনায় তারা অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব, অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক জনাবা, সাফিয়া সুলতানা।
সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন শংকর কুমার দাস , স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক গৌরনদী এবং ১০ এপিবিএন বরিশাল এর একটি চৌকস টিম। অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা-অধিকার আইন সংক্রান্ত লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয় এবং হ্যান্ড মাইকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। কর্মকর্তারা জানান জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”