শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৫৭

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা নেত্রকোনায় অনুষ্ঠিত।

ডেইলি ক্রাইম বার্তা : জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক জনাবা, অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার জনাব, মো. ফয়েজ আহমেদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান. সিভিল সার্জন ডা. মো. সেলিম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন খন্দকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নুরুল আমিন প্রমুখ। সভায় কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”