শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৫৮

বরিশালের পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যুৎস্পৃষ্টে মিঠু হাওলদার (৩০) নামে বরিশালের পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালী বাজারে শনিবার রাতে এক রাইস মিল শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মিঠু হাওলাদার উপজেলার চালিতাবুনিয়া গ্রামের নিরঞ্জন হাওলাদারের ছেলে। সে মিরুখালী ইউনিয়ন বাজারের একটি রাইস মিলে শ্রমিকের কাজ করতেন।
রাইস মিলের ম্যানেজার উত্তম চন্দ্র হালদার জানান, শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মিঠু মিল ভবনের ছাদে উঠছিলেন। এসময় ভবনের পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের তারে মাথায় স্পৃষ্ট হলে সে ছিটকে নিচে পড়ে গুরুতর জখম আহত হন। মিল কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।