শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৫৭

স্বর্ণের বার উদ্ধার সীমান্ত থেকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আটটি স্বর্ণের বার ভারতে পাচারকালে যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে পুটখালী বিজিবি ক্যাম্পের একটি টহলদল স্বর্ণের বারগুলো উদ্ধার করেন। এ সময় স্বর্ণের বার ফেলে পালিয়ে যায় দুই মোটরসাইকেল আরোহী।
বিজিবি জানায়, ভারতে স্বর্ণের বার পাচার হবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী গ্রামের সজলের মোড় নামক স্থানে গোপনীয়তার সঙ্গে বিজিবি সদস্যরা অবস্থান নেন। কিছুক্ষণ পর বিজিবি টহলদল দুজন ব্যক্তিকে মোটরসাইকেলযোগে আসতে দেখে তাদের থামতে বলেন। তারা মোটরসাইকেলটি না থামিয়ে
দ্রুতগতিতে চালিয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি টহলদল তাদেরকে লাঠি দিয়ে আঘাত করে। এতে মোটরসাইকেলের পেছনে থাকা ব্যক্তির সঙ্গে বহনকৃত স্কচটেপ দিয়ে পেঁচানো একটি প্যাকেট ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। তাদের ধরার চেষ্টা করলে তারা দ্রুতবেগে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়। পরে ওই প্যাকেট থেকে ৯৩৮ গ্রাম ওজনের আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার সিজারমূল্য ৭৪ লাখ ১৯ হাজার ৫৮০ টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, তানভীর রহমান জানান, ২০২২ সাল থেকে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা থেকে ২৩ জন আসামিসহ মোট ৬৬ কেজি ১৬ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে, যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা। চোরাচালান প্রতিরোধে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সর্বদা তৎপর রয়েছে বলে তিনি জানান।