শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৫৭

দালাল চক্র গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে ৩ জন দালালকে ঢাকা রাজধানীর গুলশানে রাজস্ব সার্কেলের অন্তর্গত ডুমনি ভূমি অফিসে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব, মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশনায় বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব, মো. শিবলী সাদিক।
গ্রেফতারকৃতরা হলেন, মো. তাইপ (২৫), মো. মাসুদ (২৭) ও মো. রফিক (২৪)।
ঢাকা জেলার জেলা প্রশাসন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের প্রত্যেককে সরকারি কাজে বাধা প্রদানের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গুলশান রাজস্ব সার্কেল) জনাব, ইশতিয়াক আহমেদ।
গ্রেফতার দালালদের কারণে একদিকে যেমন সেবা গ্রহীতারা হয়রানির শিকার হচ্ছেন, একই সঙ্গে সরকারি সেবা প্রদানে বাধা সৃষ্টি হচ্ছে। নাগরিক সেবা নিশ্চিতকল্পে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।