শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৫৮

আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত বরিশালে।

ডেইলি ক্রাইম বার্তা : আগামী ১৫-১৭ ফেব্রুয়ারি বরিশালে আসন্ন চরমোনাই বাৎসরিক মাহফিল সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন ও সম্পন্ন করার জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত ৯ ফেব্রুয়ারি বৃহপতিবার সকাল ১২ টায় 
পুলিশ কমিশনার বিএমপি জনাব, মোঃ সাইফুল ইসলাম বিপিএম-বার মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চরমোনাই মাহফিল কমিটির প্রতিনিধি, রেপিড একশন ব্যাটেলিয়ান প্রতিনিধি, জেলা পুলিশ প্রতিনিধি, এনএসআই ও ডিজিএফআই প্রতিনিধি, ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, সিভিল সার্জন প্রতিনিধি, জেলা প্রশাসনের প্রতিনিধি। পিডিবি প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সকল 
দপ্তরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
এ-সময় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যাতায়াত ব্যবস্থা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, নাইট ভিশন সিসি ক্যামেরা স্থাপন, মোবাইল কোর্ট পরিচালনা, স্বেচ্ছাসেবী দল সহ সম্ভাব্য সকল বিষয়ে আলোচনা পূর্বক সভাপতি মহোদয়  প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন । 
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন জনাব, আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর জনাব, মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার ডিবি জনাব, মােঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার সিএসবি জনাব, মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার দক্ষিণ  জনাব, মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব, এস এম তানভীর আরাফাত, পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন জনাব, খান মুহাম্মদ আবু নাসের,
উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব, বি এম আশরাফ উল্যাহ তাহের সহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”