শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:০৮

ধর্ষণের কারনে গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পোশাক শ্রমিককে গণধর্ষণের ঘটনায় গাজীপুরে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মোসাদ্দেক হোসেন অপু (৩২), নাঈম ইসলাম (১৮) হৃদয় (২০)। তাদের বাসা নগরের গজারিয়া পাড়া এলাকায়। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, জিয়াউল ইসলাম জানান, গত শনিবার গাজীপুর মহানগরের গজারিয়া পাড়া এলাকা থেকে পাশের সিটপাড়া এলাকার বাসায় যাওয়ার সময় গজারিয়া পাড়া এলাকার নির্জন জায়গায় পৌঁছলে এক যুবক ভিকটিমের মুখ চেপে চাকু ধরে গজারি বনে নিয়ে যায়। সেখানে ওই যুবক তাকে ধর্ষণ করে। পরে আরো দুই যুবককে মোবাইল ফোনে ডেকে আনলে তারাও দলবেঁধে ধর্ষণ করে এবং ধর্ষণের ঘটনা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। এ ঘটনায় সোমবার ভিকটিম নিজে বাদী হয়ে অজ্ঞাতদের নামে মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্তে নেমে রাতেই তিনজনকে গ্রেপ্তার করে এবং ভিডিওর আলামত জব্দ করে।
পুলিশ আরো জানায়, ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে এবং গ্রেপ্তারকৃতরা ধর্ষণের কথা স্বীকার করেছে।