ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি নকল ঘি কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত, আর এ ঘটনা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের কোট পাড়া গ্রামে। এ সময় ঘি কারখানার মালিক পক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাথরিয়া ইউপির কোটপাড়ায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, খোন্দকার মাহমুদুল হাসান।
জানা যায়, বাঁশখালীর কাথরিয়া ইউনিয়নের কোটপাড়ায় ডালডা, পামওয়েল ও কাপড়ের রং ব্যবহার করে নিজ বাড়িতে ঘি তৈরি করছিলেন স্থানীয় নাছির উদ্দীন।
বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব, খোন্দকার মাহমুদুল হাসান জানান, চট্টলা ঘি নামের একটি নকল ঘি কারখানা বন্ধ করে দেয়া হয়েছে এবং দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।